Logo

জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০১
জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই ইফতারে প্রধানমন্ত্রী সপরিবারে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি দাওয়াতপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় ও পারস্পারিক আলোচনা হয়। একই সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী ফোনে তার সঙ্গেও কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ দেশের চলমান প্রশাসন ও সরকারের কার্যক্রম নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের সুযোগ হয়েছে। তিনি বলেন, সরকারের আকাঙ্ক্ষা, নতুন দায়িত্বে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো নিয়েও প্রধানমন্ত্রী মতামত ব্যক্ত করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

এসময় সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয়, রাজনীতির বিতর্ক পার্লামেন্টে সীমাবদ্ধ রাখার গুরুত্ব এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল আলোচনার বিষয়গুলোর উপরও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। সাক্ষাৎ ও দাওয়াত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও সাক্ষাতে উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD