Logo

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৬
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

শুল্ক সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি মার্কিন সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যু এখনও প্রক্রিয়াধীন। তিনি জানান, সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ আরোপের ঘোষণা সম্পর্কে শুনেছেন, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নথি পাওয়া যায়নি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তি একটি সংবেদনশীল বিষয়। উভয় দেশের জন্যই এটি গুরুত্বপূর্ণ হওয়ায় এখনই বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয়। বিষয়টি এখনও বিকাশমান পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

নিত্যপণ্যের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, যেসব পণ্য বাণিজ্য মন্ত্রণালয় আমদানি করে বাজারে সরবরাহ করে, সেগুলোর দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে কিছু বিক্রেতা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD