দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের ওপর ন্যস্ত থাকলেও জাতির সামগ্রিক পথনির্ধারণে জ্ঞানী–গুণীজনদের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘একুশে পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
এবারের পদকপ্রাপ্তরা হলেন—অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য ওয়ারফেজ-কে সম্মাননা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘একুশে পদক’ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, সমাজসেবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।








