Logo

১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫১
১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে কম্পনটি আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।

বিজ্ঞাপন

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৩.৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি।

ইএমএসসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের এই ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় কম্পনটি মৃদু হলেও অনেক জায়গায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় স্থায়ী ছিল এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। 

ইএমএসসির ওয়েবসাইট অনুযায়ী, বুধবার রাতের ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। এর অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD