রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আলী হোসেন ফকির বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে দেশের সর্বোচ্চ পুলিশ পদ আইজিপি-তে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রশাসনিক পদে ব্যাপক রদবদল হয়। এর ধারাবাহিকতায় ২১ নভেম্বর বাহারুল আলমকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক কারণে পূর্বে আলী হোসেন ফকিরকে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান এবং সুপার নিউমারারি পদে ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। গত ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে উন্নীত হন।
বিজ্ঞাপন
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডার-এর ১৫তম ব্যাচের সদস্য এবং তার বাড়ি বাগেরহাট জেলায়।








