Logo

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন আরাকান সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৯
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন আরাকান সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি নেপিদো ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতা জোরদার করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

এটি ড. খলিলুর রহমানের জন্য প্রথমবারের আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা, যা মিয়ানমারের ইউনাইটেড লীগ অব আরাকানের (ইউএলএ) সেনাপ্রধান ও চেয়ারম্যান টোয়ান মরাত নাইং-এর পক্ষ থেকেও প্রেরিত হয়েছে। বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্বে থাকাকালীন আমাদের সঙ্গে বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করার জন্য কাজ চালিয়ে যাওয়ার আশা রাখছেন।

আরাকান সেনাপ্রধান আরও বলেন, বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD