প্রসিকিউটরদের অভিযোগ বিচারে প্রভাব ফেলবে না: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রসিকিউটরদের যে কোনো অভিযোগ আসুক না কেন, আমি দায়িত্ব পালন করার সময় বিচারকে প্রভাবিত করতে দেব না। আমি আপস করতে শিখিনি। তাই কোনো নির্দোষ মানুষ আমার মাধ্যমে হয়রানির শিকার হবে না এবং কোনো অপরাধী পার পাবে এমন চিন্তা করা অতর্কিত।”
তিনি আরও জানান, “এখানে বিচার থেমে যাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই এই ট্রাইব্যুনালের পরিবারের সদস্য। কাজের মধ্যে অনেক কিছু ঘটে, আবার সমাধানও হয়।”








