প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক গ্রহণ করতে গিয়ে তিনি পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রী হাস্যজ্জলভাবে তা গ্রহণ করে শফিক রেহমানকে ধন্যবাদ জানান।
এ বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন গুণী ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান একুশে পদক-২০২৬ পেয়েছেন। প্রধানমন্ত্রী তাদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা তুলে দেন।
বিজ্ঞাপন
পদকপ্রাপ্তরা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত বিভাগে ব্যান্ড ওয়ারফেজকেও এই পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে শফিক রেহমানের উপস্থাপনায় তথ্যবহুল ও বিনোদনমূলক অনুষ্ঠান লাল গোলাপ সম্প্রচারিত হয়, যা তখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।








