Logo

৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্নের নির্দেশ মন্ত্রণালয়ের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৬
৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্নের  নির্দেশ মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি পাঠিয়েছে। চিঠি বুধবার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।

বিজ্ঞাপন

চিঠিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনও বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এ এবং সর্বনিম্ন ১০ জনের পরীক্ষা বাকি আছে এহসান এয়ার ট্রাভেলস-এ।

চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়ার জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি ও আনুষঙ্গিক কারিগরি কাজ সম্পন্ন করতে সাধারণত ৫–১০ দিন সময় লাগে, তবে কারিগরি জটিলতা দেখা দিলে আরও বেশি সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট অফিস বন্ধ থাকবে। তাই ২০ মার্চের আগে পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়া শেষ করা জরুরি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD