ওআইসির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে ওআইসি (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান। নতুন নেতৃত্বের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এছাড়া ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান নেতারা। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও সমর্থন ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।








