Logo

পাক-আফগান সংঘাতে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০
পাক-আফগান সংঘাতে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতকে দুঃখজনক আখ্যা দিয়ে বাংলাদেশ এ বিষয়ে প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এবস কাথা জানান।

এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় চার দশক পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদ-এর সভাপতির পদে প্রার্থী হতে যাচ্ছে। আসন্ন ৮১তম অধিবেশনে সভাপতিত্বের লক্ষ্যে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরকালে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে দেশগুলো বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে। বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

পাকিস্তান-আফগান উত্তেজনা নিরসনে সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব বলে মনে করে বাংলাদেশ। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD