Logo

মধ্যরাত থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪
মধ্যরাত থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল—এই দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময়ে মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদীপথকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে এ পুরো এলাকায় জাল ফেলা বা মাছ সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এ সময়ে চাঁদপুরের নিবন্ধিত ৪৩ হাজার জেলের জন্য সরকার চার কিস্তিতে মোট ১৬০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। তবে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

বিজ্ঞাপন

অভিযান বাস্তবায়নে জেলা টাস্কফোর্স প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী দুই মাস জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD