Logo

আদি রূপে ফিরবে জিরানি-মান্ডা খাল, শুরু হবে সৌন্দর্য বর্ধনের কাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮
আদি রূপে ফিরবে জিরানি-মান্ডা খাল, শুরু হবে সৌন্দর্য বর্ধনের কাজ
ছবি: সংগৃহীত

রাজধানীর জিরানি ও মান্ডা খালকে আগের অবস্থায় ফিরিয়ে এনে দ্রুত সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগ এলাকায় জিরানি ও মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৮ সালের মধ্যে ঢাকার ভেতর দিয়ে প্রবাহিত সব খাল উদ্ধার করে পানিপ্রবাহ স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীকে জলাবদ্ধতামুক্ত করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, খাল খননের পাশাপাশি এর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) তৈরি করা হবে। ঈদের পরেই এসব কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। পানি সম্পদ এবং ভূমিমন্ত্রী অচিরেই এসব এলাকা পরিদর্শন করবেন।

সামনে পবিত্র ঈদুল ফিতর উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে সড়ক, নৌ ও রেলপথে বাড়িতে ফিরতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। অতীতের মতো কোনো অবৈধ টোল বা চাঁদার বোঝা যাত্রীসাধারণের ওপর চাপাতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD