Logo

দিনে ২০০ টাকা ভাতাসহ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯
দিনে ২০০ টাকা ভাতাসহ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ দপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

বিজ্ঞাপন

‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি (৬০০ ঘণ্টা) কোর্সে পঞ্চম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত ৮ বিভাগের ৪৮ জেলার আগ্রহী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

৮ বিভাগের যে ৪৮ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন—

বিজ্ঞাপন

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া।

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ।

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া।

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞাপন

বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।

আবেদন: আবেদন করতে এখানে ক্লিক করুন।

অগ্রাধিকার দেওয়া হবে—

বিজ্ঞাপন

১. প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।

২. কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় যেসব কাগজ লাগবে:

১. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ।

২. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।

বিজ্ঞাপন

৩. কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ।

সুযোগ-সুবিধা:

বিজ্ঞাপন

১. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।

৩. সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।

বিজ্ঞাপন

৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য:

১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২. লিখিত পরীক্ষার তারিখ: ৬ মার্চ ২০২৬।

৩. লিখিত পরীক্ষার স্থান ও সময়: এসএমএসের মাধ্যমে জানানো হবে।

৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।

৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১০ মার্চ ২০২৬।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD