Logo

আকাশপথে অনিশ্চয়তা তৈরি: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫১
আকাশপথে অনিশ্চয়তা তৈরি: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং তার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার প্রেক্ষাপটে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা থেকেও।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানায়, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। ইউএস-বাংলা কর্তৃপক্ষও জানিয়েছে, ঢাকা থেকে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুবাইয়ে অবস্থানরত একটি ফ্লাইট সেখানে নিরাপদে রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর জনসংযোগ বিভাগ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আপাতত ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

এদিকে, বিমানের বিজি৩৪৯ নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD