Logo

রমজানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৩
রমজানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, রমজানের শুরুতে কিছু নিত্যপণ্যের দাম সাময়িকভাবে বাড়লেও বর্তমানে বাজারে দাম স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ-এর ভৈরব বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ভৈরব বাজারে সব ধরনের পণ্যের দাম এখন স্বাভাবিক। পুরো রমজান জুড়ে বাজার নিয়মিত মনিটর করা হবে এবং অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়াতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।

পরিদর্শনে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD