Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯০ শতাংশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯০ শতাংশ
ফাইল ছবি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ৯০ দশমিক ২৯ শতাংশ।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশসংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১ হাজার ৯২১টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ২ লাখ ২৪ হাজার ৬৬২ জন শিক্ষার্থী অংশ নেন। গড় উত্তীর্ণের হার ৯০ দশমিক ২৯ শতাংশ।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফলাফলে কোনো অসংগতি বা ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন কিংবা সম্পূর্ণ বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD