Logo

সব মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২৯
সব মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

গত ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। ফলে ইশতেহারে উল্লেখিত অঙ্গীকারসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

চিঠিতে নিজ নিজ খাতভিত্তিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি প্রণীত কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগ-কে অবহিত করার জন্য সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬) বাস্তবায়নে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণই এখন অগ্রাধিকার।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD