১৭ বছরে ৮৫ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ নিয়েছে সরকার

২০০৮-২০০৯ অর্থবছর থেকে শুরু করে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত সময়ে সরকার মোট ৮৫ দশমিক ৯৯৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ মঙ্গলবার) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
একই সময়ে ২২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণের আসল ও ৮.৬ বিলয়ন ডলার সুদ পরিশোধ করা হয়েছে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
বৈদেশিক ঋণের বর্তমান স্থিতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের অপরিশোধিত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২৭৯ বিলিয়ন মার্কিন ডলার। তিনি উল্লেখ করেন, ঋণ গ্রহণের পাশাপাশি পরিশোধ কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ঋণের ভারসাম্য বজায় রাখতে সরকার বিভিন্ন কৌশল অনুসরণ করছে।








