Logo

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের হাইকমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ১৪:০৮
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের হাইকমিশনার
ফাইল ছবি।

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বিজ্ঞাপন

রবিবার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে হাইকমিশনারের সঙ্গে আরও তিনজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং হাইকমিশনারের সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন শিমুল।

সূত্র মতে, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন। বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসায়ী ও ভ্রমণকারীদের জন্য ভিসা সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট মহলের ধারণা, সাম্প্রতিক সময়ে ঢাকা-ইসলামাবাদের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD