Logo

পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১১:৪৮
পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক করতে চলমান পাঠ্যপুস্তক পরিমার্জন এবং নতুন কারিকুলাম প্রণয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছেন। তাই পাঠ্যপুস্তক সংশোধন ও নতুন কারিকুলাম তৈরির ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা রাখা হবে না। অভিজ্ঞ ও উচ্চমানের বিশেষজ্ঞদের সমন্বয়ে এ কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এহছানুল হক মিলন আরও বলেন, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেবল পাঠ্যবই হিসেবে নয়, এই বিষয়গুলোর ওপর নিয়মিত মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে যাতে, শিক্ষার্থীরা ছোটোবেলা থেকেই সৃজনশীল ও স্বাস্থ্য সচেতন হয়ে গড়ে ওঠে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে দেশের উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করছেন। তাই শিক্ষার্থীদের হাতে উন্নত ও মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD