আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাত-এ আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিজ্ঞাপন
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার পথে রওনা হবে।
দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাই যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকায় ফিরে আসবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাশাপাশি এমিরেটস ও এয়ার ইন্ডিয়া-কেও বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার পাবেন সেসব যাত্রী, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হওয়ার কথা।








