Logo

কর্মক্ষেত্রে নারীদের বিশাল সুখবর দিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ, ২০২৬, ২০:২৬
কর্মক্ষেত্রে নারীদের বিশাল সুখবর দিল সরকার
ছবি: সংগৃহীত

সরকার এক লাখ নতুন স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যখাতে যুক্ত হবেন। এই বড় ঘোষণা স্বাস্থ্য খাতে নারী অংশগ্রহণ বাড়াতে এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)।

প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, স্বাস্থ্যখাতের কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, যদি স্বাস্থ্যখাতের তদারকি সঠিকভাবে করা না হয়, তবে পরিকল্পনাগুলো বড় পরিসরের দুর্নীতির সুযোগ সৃষ্টি করতে পারে। তাই পাইপলাইনিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করা আবশ্যক।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকার শুধু বৃহৎ সংখ্যক কর্মী নিয়োগের পরিকল্পনা করছে না, বরং খাতের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেও গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা মনে করেন, নারীদের বড় অংশকে স্বাস্থ্য খাতে অন্তর্ভুক্ত করা হলে শুধুমাত্র কর্মসংস্থান নয়, দেশের সার্বজনীন স্বাস্থ্যসেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। স্বাস্থ্যখাতের আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে এই পদক্ষেপকে যুগান্তকারী বলে অভিহিত করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD