পুলিশের আরও ৫৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই বদলি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, একটি আদেশে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে।
বিজ্ঞাপন
আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।








