Logo

বাড়ির দরজা খুলতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য, ‘চলেন যুদ্ধে যাই’!

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৩:৪৭
বাড়ির দরজা খুলতেই প্রধানমন্ত্রীর চমকপ্রদ মন্তব্য, ‘চলেন যুদ্ধে যাই’!
ছবি: সংগৃহীত

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবসে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ব্যতিক্রমী মন্তব্য করেন। রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে বাড়ির দরজা খুলেই তিনি উপস্থিত সকলের দিকে মুচকি হেসে বলেন, “চলেন যুদ্ধে যাই।”

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত বাক্য শুনে তার ব্যক্তিগত কর্মকর্তারা মুহূর্তের জন্য হতবাক হন। পরে তারা বুঝতে পারেন, এখানে তিনি দেশ পরিচালনার দৈনন্দিন কাজকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছেন। এই তিন শব্দে দেশ গঠনের প্রতিদিনের সংগ্রামের প্রতি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সকালের সময়ে উপস্থিত ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগীয় কাজের জন্য বাসা থেকে বের হন। বের হওয়ার আগে তার নিরাপত্তা ও ব্যক্তিগত কর্মকর্তা প্রস্তুত থাকেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী সারাদিন বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন। তার সূচিতে রয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD