Logo

প্রশিক্ষণ বিমানে হঠাৎ যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৩:৪০
প্রশিক্ষণ বিমানে হঠাৎ যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় পাইলট সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং বিমানেরও কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে সতর্কতার সঙ্গে রানওয়েতে জরুরি অবতরণ করেন।

বিজ্ঞাপন

আইএসপিআর আরও জানায়, দক্ষতার সঙ্গে জরুরি অবতরণ করায় পাইলট সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। পাশাপাশি বিমানেরও কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। ঘটনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD