সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দেশবাসীর কাছে দোয়া চাইল পরিবার

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করেছে বলে জানিয়েছেন, মির্জা আব্বাসের ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।
এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।
বিজ্ঞাপন
এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তারা সিঙ্গাপুরে অবস্থান করে তার চিকিৎসা কার্যক্রমে সহায়তা করবেন বলে জানা গেছে।
এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রবিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন








