একযোগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। আজ রবিবার (১৫ মার্চ) এক সরকারি আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করাই এই নিয়োগের মূল লক্ষ্য।
সরকারি সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির এবং চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ।
বিজ্ঞাপন
নওগাঁয় মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন এবং মাগুরায় আলী আহমেদ নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
অন্য জেলার প্রশাসকরা হলেন— বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক।
শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
এছাড়াও সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোঃ মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নিয়োগ পেয়েছেন।
সরকার আশা করছে, নিয়োগপ্রাপ্ত নতুন প্রশাসকরা জেলার প্রশাসনিক দায়িত্ব হাতে নিয়ে স্থানীয় উন্নয়ন ও পরিষেবার মান বৃদ্ধি করবেন।








