Logo

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১০:৫৭
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’ উদ্বোধনের লক্ষ্যে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি ঢাকার বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরে কর্মসূচিস্থলে যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে সারাদেশে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ফ্লাইটে রওনা দেন তিনি। সৈয়দপুরে পৌঁছানোর পর সড়কপথে অনুষ্ঠানস্থলে গিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

সরকারি সফরসূচি অনুযায়ী, উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জনসভা শেষে বিকেলে জেলার শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন তিনি। সেখানে তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এরপর বিকেল ৫টার দিকে দিনাজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD