ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য এবার বিশেষ খাবারের আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সকাল, দুপুর ও রাতে নির্ধারিত মেন্যু অনুযায়ী তাদের জন্য আলাদা খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
বিজ্ঞাপন
ঈদের দিন কারাবন্দিরা প্রথমে জামাতে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকালে তাদের জন্য পরিবেশন করা হবে পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি।
দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, আলুর দম এবং রুই মাছ। তবে ভিন্ন ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস রাখা হবে। খাবারের সঙ্গে পান ও সুপারিও সরবরাহ করা হবে।
বিজ্ঞাপন
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঈদের আনন্দ বন্দিদের মধ্যেও ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও এই বিশেষ আয়োজন রাখা হয়েছে। দেশের সব কারাগারেই বন্দিদের জন্য এ খাবার পরিবেশন করা হবে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে বন্দিদের মধ্যে উৎসবের অনুভূতি তৈরি করা এবং মানবিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবেই এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।








