Logo

খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১১:০৮
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সোয়া ১০টার দিকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা গেছে, বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় ভার্চুয়াল মাধ্যমে দেশের আরও ৫৪টি জেলায় চলমান খাল খনন কার্যক্রমের উদ্বোধনও করবেন তিনি।

কর্মসূচি শেষে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD