জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যে ধরনের রাষ্ট্রব্যবস্থা ও উন্নয়ন প্রত্যাশা করে, সরকার সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের আন্দোলনে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের আত্মত্যাগ দেশের অগ্রযাত্রার প্রেরণা হিসেবে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।








