রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে। বৈশ্বিক চাপ থাকলেও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা এবং জীবনযাত্রা সহনীয় রাখা সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সরকারি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
একই ঈদগাহে নামাজ আদায় করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি নানা সংকটে পড়েছেন—কেউ নিহত হয়েছেন, কেউ আহত হয়ে চিকিৎসাধীন, আবার কেউ গৃহবন্দি অবস্থায় আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।








