Logo

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ১৬:১৬
ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢলে দেশের গুরুত্বপূর্ণ দুই সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ যান চলাচল ও টোল আদায়ের মাইলফলক অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ—এই তিন দিনে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। আগের বছর একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।

এ সময়ে টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে যমুনা সেতুতেও বেড়েছে যানবাহনের চাপ। চলতি বছরের ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের বছরের সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টির তুলনায় বেশি।

টোল আদায়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড হয়েছে। ২০২৬ সালে একদিনে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে, যেখানে ২০২৫ সালে এই পরিমাণ ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও এবারের ঈদযাত্রায় বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, এটি সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা ও দক্ষ পরিচালনারই প্রতিফলন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD