জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জনগণ যে ধরনের বাংলাদেশ প্রত্যাশা করে, তা গড়ে তুলতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদের এই দিনে আল্লাহর কাছে এমন একটি বাংলাদেশ গড়ার প্রার্থনা করা হচ্ছে, যা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।








