Logo

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ১১:৪১
জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের শহীদ বেদী ভরে ওঠে নানা রঙের ফুলে। ভোর থেকেই বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন ও ফুল হাতে নিয়ে সেখানে সমবেত হন।

সরেজমিনে দেখা গেছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল বাড়তে থাকে। দলে দলে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

মানিকগঞ্জের এক স্কুলশিক্ষক জানান, প্রতি বছরই তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ অর্জিত হয়েছে—এই উপলব্ধি থেকেই তিনি শ্রদ্ধা জানাতে আসেন।

এক কলেজছাত্রী বলেন, বন্ধুদের সঙ্গে এসে শহীদদের স্মরণ করতে পেরে তিনি গর্বিত। তাদের আত্মত্যাগের কারণেই স্বাধীন দেশ পাওয়া সম্ভব হয়েছে।

এর আগে ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলের করুণ সুরে পরিবেশ ভারী হয়ে ওঠে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের স্মরণ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD