Logo

স্বাধীনতা দিবসে অভিনন্দন জানালেন চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ১৩:০৪
স্বাধীনতা দিবসে অভিনন্দন জানালেন চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। তারা পৃথক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) পাঠানো এসব বার্তায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চীনা রাষ্ট্রপতি তার বার্তায় উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার। দুই দেশ সর্বদা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সমতার সঙ্গে আচরণ করেছে, পারস্পরিক স্বার্থে সহযোগিতা করেছে এবং রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল স্থাপন করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ধারাবাহিক উন্নয়নে কাজ করতে প্রস্তুত।

অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। একই সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD