Logo

পুলিশ প্রশাসনে রদবদল : ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ১৪:১৭
পুলিশ প্রশাসনে রদবদল : ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিনের স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, জনস্বার্থে এই বদলি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্বস্থলে কাজ করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও, সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে একই দপ্তরে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD