স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন রাজা চার্লস

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এক বার্তায় তিনি অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
বিজ্ঞাপন
বার্তায় রাজা চার্লস দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন, যা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছে বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে অনিশ্চয়তার এই সময়ে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন, কমনওয়েলথ কাঠামোর আওতায় দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।
এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন রাজা চার্লস। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছে।
শেষে বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নতি কামনা করেন তিনি।








