মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছাবার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বিজ্ঞাপন
বার্তায় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
রুবিও উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ যখন তার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করছে, ঠিক তখনই এই উদযাপনটি অনুষ্ঠিত হলো। একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বপ্নে প্রোথিত বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা উভয় দেশের জনগণের কল্যাণে আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বাংলাদেশ যখন এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।








