চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মাত্র পাঁচ দিনের ব্যবধানে বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে তিনটি জাহাজ। এর মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে তিন জাহাজে করে দেশে আসছে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ নামের ট্যাংকারটি বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে এসে পৌঁছেছে।
এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ নির্ধারিত সূচি অনুযায়ী বুধবারের মধ্যে বন্দরে নোঙর করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানিয়েছেন, বর্তমান সূচি অনুযায়ী ট্যাংকার দুটি সময়মতো পৌঁছাবে বলেই আশা করা হচ্ছে।








