র্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ আজ দায়িত্বভার গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ আজ র্যাব ফোর্সেসের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিজ্ঞাপন
র্যাবের তরফে বলা হয়েছে, মো. আহসান হাবীব পলাশ র্যাব ফোর্সের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের চাকরি জীবন শুরু করেন। ঢাকা পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি পুলিশি কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনে এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি পিবিআই হেডকোয়ার্টারে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমেও দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
র্যাব আরও জানায়, তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।
বিজ্ঞাপন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া হতে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।








