সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের সময়সূচি পরিবর্তন করেছে।শনিবার (২৮ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।
এই পরিস্থিতিতে দেশের সব ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পে জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করতে বিপিসির অধীনে থাকা কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে তেলের সরবরাহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে সকাল ৭টায়। আরপ্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শেষ হবে বিকেল ৩ টায়।
এর আগে, সরকারি ডিপোতে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত তেল নিতে পারতেন ডিলাররা।








