Logo

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৩:৩০
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন এক নির্দেশনা জারি করা হয়েছে, যার আওতায় প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং আন্তঃদপ্তর সমন্বয় শক্তিশালী করা।

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জারি করা আনুষ্ঠানিক নোটিশে নির্দেশ দেয়া হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে অফিস কক্ষ ছাড়ার অনুমতি নেই এবং এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। নোটিশে আরও বলা হয়েছে, নির্দেশনার ব্যত্যয় এড়িয়ে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে প্রতিটি দপ্তরে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কর্মকর্তা বা কর্মচারীদের কেউ নিজের অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের সব বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নিজ দায়িত্বে সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর বাইরে অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানগুলোতে কোনো প্রকার অপ্রয়োজনীয় বাতি ব্যবহার একবারে বন্ধ করতে হবে। অফিস সময় শেষ হওয়ার পর সব ধরণের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন— লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখা পুরোপুরি নিশ্চিত করতে হবে।

এছাড়া সরকারের বিশেষ নির্দেশনা ব্যতিরেকে সব ধরণের চাকচিক্যময় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে এবং জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয়ী হতে বলা হয়েছে। নিয়মিতভাবে অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি ও সিঁড়ির হাতল ইত্যাদি পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।  উল্লিখিত এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা ঠিকমতো প্রতিপালন ও সার্বিক মনিটরিংয়ের জন্য সরকারের সব দপ্তর, সংস্থা ও কার্যালায়কে অবিলম্বে একটি করে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে।

বিজ্ঞাপন

এই নির্দেশনার লক্ষ্য সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দাপ্তরিক পরিবেশে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD