সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন এনসিপি নেতা

সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহীন তার পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এবং দায়িত্ব গ্রহণের পর থেকে তা যথাযথভাবে পালন করে আসছিলেন। তবে বর্তমানে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদে দায়িত্ব চালিয়ে যেতে অপারগ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
কার্যালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পদত্যাগের মাধ্যমে তিনি সরকারি এই পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন।








