Logo

এখন থেকে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৫:৩৯
এখন থেকে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
ছবি: সংগৃহীত

সরকারের পরিচালন ব্যয় সাশ্রয় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে ব্যবহৃত গাড়ির জন্য মাসিক বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। এ ছাড়া সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তসমূহ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। একই সঙ্গে সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহারও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার সরঞ্জাম ক্রয় শতভাগ বন্ধ রাখার সিদ্ধান্তও বৈঠকে অনুমোদিত হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD