Logo

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৬:৫৮
গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত
ছবি: সংগৃহীত

সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে আপাতত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া ব্যয় সংকোচনের অংশ হিসেবে অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সভা ও সেমিনারে আপ্যায়ন খরচ অর্ধেকে নামানো, সেমিনার ও কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান নীতিমালা অনুযায়ী, উপসচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনার সুযোগ পান। পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য মাসিক ভাতাও প্রদান করা হয়। এ সুবিধার আওতায় প্রতিবছর নির্দিষ্ট হারে অবচয় সুবিধাও রয়েছে।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব সুবিধা আপাতত স্থগিত রেখে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD