Logo

ঢাকায় পৌঁছেছে যুদ্ধে নিহত প্রবাসী তারেকের মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৯:৫৫
ঢাকায় পৌঁছেছে যুদ্ধে নিহত প্রবাসী তারেকের মরদেহ
ছবি: সংগৃহীত

বাহরাইনে যুদ্ধের মধ্যে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে ফিরে এসেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। এ সময় উপস্থিত ছিলেন নিহত তারেকের আত্মীয় রিয়াজউদ্দীন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাহরাইনে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারান এস এম তারেক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD