Logo

ডিএমপিসহ পুলিশের ৪ কর্মকর্তার বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৫:২৫
ডিএমপিসহ পুলিশের ৪ কর্মকর্তার বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি হওয়া কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

বদলির তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র‍্যাবে একই পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, টিডিএস’র সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে তাদের বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনাকে এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD