Logo

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৭:০৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দাপ্তরিক তথ্য গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচারের ক্ষেত্রে এই দুইজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাহদী আমিন প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং মুখপাত্র হিসেবেও দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

শিক্ষা, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন নীতি প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রমে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন মাহদী আমিন। অতীতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক। কর্মজীবনে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া অতীতে কূটনৈতিক দায়িত্ব পালনসহ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শিবলীর। দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে সম্পৃক্ত রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD